দুর্গাপুরে উগ্রবাদ প্রতিহত করতে সচেতনতা বৃদ্ধি করণ প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে উগ্রবাদ প্রতিহত করণে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মানব কল্যাণ পরিষদের আয়োজনে ও এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ হলরুমে উগ্রবাদ প্রতিহত করনে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করনে দুর্গাপুর উপজেলার ওয়ার্ড পর্যায়ের পুলিশিং ইউনিট ফোরামের সদস্যদের ১দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল দশটায় প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী।
উপস্থিত ছিলেন দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান মিজান, এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শফি উল আওয়াল, মানব কল্যাণ পরিষদের প্রোগ্রাম অফিসার (ট্রেনিং) লাইলী খাতুন, মানব কল্যাণ পরিষদের প্রজেক্ট কো-অর্ডিনেটর মনিরা পারভীন, মানব কল্যাণ পরিষদের দুর্গাপুর উপজেলা কো-অর্ডিনেটর রিপন আহমেদ। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যায়ের পুলিশিং ফোরামের ২৭জন সদস্য।
