সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ব্যারিস্টারের বউ হলেন সালমা

Paris
Update : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

এফএনএস : ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সংগীতবিষয়ক এই প্রতিযোগিতায় সালমা ছিলেন সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী। কিন্তু ‘ও মোর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে’ গানটি গেয়ে জয় করে নেন শ্রোতাহৃদয়। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর হালুয়াঘাটের ছেলে ঢাকা জজ কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেন সালমা। নূর সম্প্রতি ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছেন। সালমা নিজেই এ খবর জানিয়েছেন।

মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি উল্লেখ করে পোস্ট দিয়েছেন। সঙ্গে আপ করেছেন একটি ফটোগ্রাফ। সেখানে দেখা যাচ্ছে তিনি তার স্বামীকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন। ক্যাপশনে সালমা লিখেছেন: ‘আমার স্বামী আজকে লন্ডনের লিংকনস-ইন থেকে ব্যারিস্টার হলো। এটা আমার জন্য পরম পাওয়া। স্বামীর এই অর্জনে আমি গর্বিত এবং আনন্দিত!’ ‘ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর’ মানুষ হিসেবেও অত্যন্ত নম্র, ভদ্র এবং মার্জিত!

আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব!’ পোস্টে যুক্ত করেছেন সালমা। সালমা নিজেও আইন বিষয়ে পড়ছেন। ফলে এই বিয়ে এবং স্বামীর প্রতি তার ভালোবাসাটাও অন্যরকম। সালমা-সাগরের সংসারে রয়েছে একমাত্র কন্যা সাফিয়া নূর। করোনার কারণে বেশ কিছুদিন স্টেজ প্রোগাম থেকে দূরে থাকলেও নিয়মিত নতুন গানের ভিডিও প্রকাশ করছেন তিনি। সম্প্রতি বেশ কয়েকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন কুষ্টিয়ায় জন্ম নেওয়া এই লোকগানের শিল্পী।


আরোও অন্যান্য খবর
Paris