১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ‘আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে-আসুন একসাথে এগিয়ে যাই’ এ প্রতিপাদ্যকে নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নগরভবনে সিডিসির ট্রেনিং রুমে ওয়াটার এইড বাংলাদেশ ও ভার্কের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার। সভায় ইকলি সাউথ এশিয়ার প্রতিনিধি আব্দুল্লাহিল কাফি, রাসিকের সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, ভার্ক, ওয়াটার এইড, ক্লাস্টার ও সিডিসির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন