১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ ও সদস্যে ৬ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১, ১১:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ ও সদস্যে ৬ জনের মনোনয়নপত্র প্রত্যাহার
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন ও সাধারন সদস্য(মেম্বার) পদে ৬জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল মঙ্গলবার বাসুদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওবর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা হাবিবুর রহমান বেবি।

এর আগে চর আষাড়িয়াদহ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মনিরুল ইসলাম, মাটিকাটা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা আসরাফুল ইসলাম,গোগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মাসুদ পারভেজ বিপ্লব,জাতীয় পাটি মনোনীত চেয়ারম্যান প্রার্থী নিয়াজউদ্দীন মনোনয়ন পত্র প্রত্যাহার করে। ১১ নভেম্বর গোদাগাড়ী উপজেলার ৯টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৩৩জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৪জন ও সাধারণ ৩২৬ জন প্রার্থী প্রতিদ্বদিতা করছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন