১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় ফেন্সিডিলসহ এক নারী গ্রেফতার

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১, ১১:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় ফেন্সিডিলসহ এক নারী গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় ফেন্সিডিলসহ সাগরী (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার শেষ রাতে স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মাহাজনপাড়া এলাকার শামশুল প্রামানিকের স্ত্রী। পুলিশের সূত্রে জানা যায়, এ দিন গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার উপ পরিদর্শক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে পুলিশের একটি টিম আলাইপুর মাহাজনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় শামশুল প্রাং (৪৫) এর বাড়ির শয়ন কক্ষের খাটের নিচ থেকে ১১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক তার স্ত্রী সাগরীকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে শামশুলসহ মুল হোতা মনিরুল ইসলাম (৩০) পালিয়ে যায়। বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি, পলাতক মনিরুলসহ তিন জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক ধৃত আসামীকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন