১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবার বড়গাছীতে নৌকায় ভোট চেয়ে জনসংযোগ শুরু করেছেন তরুণ নেতৃত্ব শাহাদৎ হোসাইন

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১, ৫:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবার বড়গাছীতে নৌকায় ভোট চেয়ে জনসংযোগ শুরু করেছেন তরুণ নেতৃত্ব শাহাদৎ হোসাইন
বিজ্ঞাপন

জুয়েল রানা, মোহানপুর : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে রাজশাহীর পবা-মোহনপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে দলীয় মনোনয়ন যাচাই বাছাই শেষে চেয়ারম্যান পদে গত ২২ অক্টোবর সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় রাজশাহীর পবা উপজেলা ৮নং বড়গাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীক পেয়েছেন সাবেক ছাত্রনেতা বড়গাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ নেতৃত্ব মো: শাহাদৎ হোসাইন সাগর।

সরজমিনে গিয়ে দেখা যায় বড়গাছী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও জনসাধারণের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হযেছে। সাগরকে দলীয় মনোনয়ন দেয়ায় বড়গাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে পবা-মোহনপুর আসনের মাননীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি ও পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলিকে শুভেচ্ছা ও অভিনন্দন। তারা সকলেই নৌকাকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য সকল প্রস্তুতি নিতে বলেন।

এদিকে ৮নং বড়গাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের জন্য ২৪ অক্টোবর সকাল থেকে রাত পর্যন্ত ৩নং ওয়ার্ডের সকল ভোটারদের দারপ্রান্তে নৌকার পক্ষে ভোট প্রার্থনা শুর করেছেন তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী মো: শাহাদৎ হোসাইন সাগর। এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, ২৮ নভেম্বর আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দিবেন। সারা বাংলাদেশে যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে ঠিক বিপরীতে আমাদের বড়গাছী ইউনিয়নের জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ অত্র ইউনিয়নে বিএনপি দলীয় চেয়ারম্যান থাকায় জনগণ উন্নয়নের ছোয়াটা দেখে নি।

পবা উপজেলার অন্য ইউনিয়ন পরিষদগুলোয় এমপি আয়েন উদ্দিনের সার্বিক সহযোগিতায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সাগর বলেন, আপনাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে এমপি আয়েন উদ্দিনের সার্বিক সহযোগিতায় ৮নং বড়গাছী ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করতে চাই। আর গ্রামকে শহরে রূপান্তর করার লক্ষ্যে আমি কাজ করবো আপনাদের নিয়ে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন