সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নতুন রের্কড গড়লেন তিশা

Paris
Update : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

এফএনএস : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মডেল হিসেবে যাত্রা করেছিলেন। সময়ের স্রোতে দেশের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী তিনি। তার নাটক মানেই দর্শকের জন্য বাড়তি আগ্রহ। সমসাময়িক প্রায় সবার সঙ্গেই জুটি হয়ে কাজ করেছেন। তবে অপূর্ব-নিশোর নায়িকা হয়ে পেয়েছেন সবচেয়ে বেশি সাফল্য। সম্প্রতি এই অভিনেত্রী কোটি ভিউয়ের নতুন মাইলফলক স্পর্শ করেছেন। এরইমধ্যে তিশা অভিনীত ২১টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে।

কোটি ভিউ স্পর্শ করা ২১টি নাটকের মধ্যে রয়েছে- অবুঝ দিনের গল্প, প্রেম ছবি, জীবন, ছেলেটা বেয়াদব, মোবাইল চোর, আমার প্রেম তুমি, খুঁজছি তোমায়, শুনতে কি পাও, মি এণ্ড ইউ, অনলি মি, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, দ্য এন্ড, একবার বলো ভালোবাসি, ভালোবাসি তুমি আমি, হঠাৎ দেখা, ভালোবাসা তুই, কেমন যেন তুমি, তাকে ভালোবাসা বলে, শেষটা অন্যরকম ছিল এবং লটস অব লাফ (লল)। এ সাফল্যকে ক্যারিয়ারের বিশেষ অর্জন হিসেবে দেখছেন তানজিন তিশা। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘খুব আনন্দ হচ্ছে আমার নাটকের প্রতি দর্শকের এমন ভালোবাসা দেখে। ২১টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। এটা দারুণ।’

এই অর্জনে তাকে সামনের দিনগুলোতে প্রেরণা যোগাবে বলেও মনে করেন তিশা। এজন্য দর্শকের প্রতি তার কৃতজ্ঞতা ও ভালোবাসার শেষ নেই। তিনি যোগ করেন, ‘দর্শকের জন্যই এতদূর আসতে পেরেছে। আমি সবসময় এই ভালোবাসাটা পেতে চাই।’ এদিকে তানজিন তিশা বর্তমানে রয়েছেন ঢাকার অদূরে রাঙ্গামাটিতে। সেখানে দুটি নাটকের শুটিং শেষে ফিরবেন। ঢাকায় ফিরে বেশকিছু নাটক এবং ওয়েবে অংশ নেবেন। এ ছাড়া শিগগিরই মুক্তি পেতে চলেছে তার নতুন ওয়েব ফিল্ম ‘লোহার তরী’।


আরোও অন্যান্য খবর
Paris