১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শহীদ কামারুজ্জামানের সমাধিতে বিএফইউজের নয়া নেতৃবৃন্দের শ্রদ্ধা

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১, ৭:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শহীদ কামারুজ্জামানের সমাধিতে বিএফইউজের নয়া নেতৃবৃন্দের শ্রদ্ধা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে রাজশাহীতে বিজয়ীরা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল রোববার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নগরের কাদিরগঞ্জে অবস্থিত কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা বিএফইউজের নবনির্বাচিত যুগ্ম মহাসচিব রাশেদ ইবনে ওবায়েদ, নির্বাহী পরিষদ সদস্য বদরুল হাসান লিটন ও শরিফ সুমন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক তানজিমুল হক, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী কমিটির সদস্য আনিসুজ্জামান আনিস, সদস্য ইউ আদনান। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, সালাউদ্দিন, হাবিবুর রহমান পাপ্পু, মেহেদী হাসান প্রমূখ। উল্লেখ, শনিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন গাজি টিভির রাজশাহী প্রতিনিধি রাশেদ ইবনে ওবায়েদ। আর রাজশাহী থেকে নির্বাহী পরিষদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন একুশে টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি, যায়যায়দিনের ব্যুরো প্রধান ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটন এবং বাংলানিউজের রাজশাহী প্রতিনিধি শরিফ সুমন।

এদিকে গতকাল রোববার সন্ধ্যায় নির্বাহী পরিষদ সদস্য পদে নির্বাচিত একুশে টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি, যায়যায়দিনের ব্যুরো প্রধান ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতে আসেন। এসময় তাকে মিস্টিমূখ করান সম্পাদক আফজাল হোসেন ও বার্তা সম্পাদক জিয়াউল হক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন