সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

অস্কার দৌড়ে এবারো আঞ্চলিক ভাষার সিনেমা

Paris
Update : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

এফএনএস : ভারত থেকে অস্কার দৌড়ে এবারো আঞ্চলিক ভাষার সিনেমাই বেছে নিয়েছে জুরি বোর্ড। এবার ‘সেরা বিদেশি ভাষার সিনেমা’ বিভাগের জন্য লড়বে তামিল ভাষার ‘কোজাঙ্গাল’। পি এস বিনোথরাজ পরিচালিত সিনেমাটির ইংরেজি অর্থ ‘পেবলস’ অর্থাৎ নুড়ি পাথর। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি এটি মুক্তি পায়। গত কয়েকদিন ধরে কলকাতার বিজলী সিনেমা হলে অস্কারের জন্য নাম লেখানো সিনেমাগুলোর প্রদর্শনী হয়। সাঝি এন অরুণের সভাপতিত্বে ১৫ সদস্যের একটি জুরি বোর্ড সিনেমাগুলো দেখেন। জানা যায়, মনোনয়নের জন্য মোট ১৪টি সিনেমা বাছাই পর্বে ছিল।

এর মধ্যে ৫টি হিন্দি ও ৯টি আঞ্চলিক সিনেমা। এগুলো হলো ঃ ‘শেরশাহ’, ‘কাগাজ’, ‘তুফান’, ‘সর্দার উধাম’, ‘শেরনি’, ম্যান্ডেলা (তামিল), ‘আতা ভেল জালি’ (মারাঠি), ‘কোজাঙ্গাল’ (তামিল), ‘ব্রিজ’ (অহমিয়া), ‘চেল্লো শো’ (গুজরাটি), ‘গোদাভরী’ (মারাঠি), ‘কারখানিসাঞ্চি ওয়াড়ি’ (মারাঠি), ‘নায়াট্টু’ (মালায়ালাম) ও ‘লায়লা অউর সাত গীত’ (গোজরি)। গত বছর ভারত থেকে অস্কারের জন্য লড়েছিল ‘জাল্লিকাট্টু’।


আরোও অন্যান্য খবর
Paris