১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাশুড়ির দাফন সম্পন্ন

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ৭:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাশুড়ির দাফন সম্পন্ন
বিজ্ঞাপন

বাঘা প্রতিনিধি : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের শাশুড়ি রোকেয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় আড়ানী সরকারি মনমোহিনী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রথম এবং বাদ যোহর রাজশাহী মহানগরীর মনিবাজারে দ্বিতীয় জানাযার নামাজ শেষে নগরীর হেতেম খাঁ গোরস্থানে স্বামী ও জৈষ্ঠ সন্তানের কবরের পাশে তাঁকে সমাধিস্থ করা হয়। তিনি গত শুক্রবার বেলা ৩.৪৫ মিনিটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকার গুলশানস্থ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ….রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি, তিন পুত্র ও দুই কন্যা সন্তানের জননী ছিলেন। তিনি পুত্র, কন্যা, নাতি নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের মরহুম ভোলা হাজীর কন্যা ও মৃত আরশাদ আলীর স্ত্রী। মরহুমা ব্যক্তি জীবনে সদালাপী, পরোপকারী ও দুরদৃষ্টিসম্পূর্ণ নারী ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

প্রথম জানাজার নামাজে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজশাহী জেলা আ’লীগ যুগ্ন সম্পাদক অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, জেলা আ’লীগ সদস্য বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল সহ বাঘা চারঘাট উপজেলা ও পৌর আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অংগ সংগঠনের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যাক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন