১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ৭:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রোকনুজ্জামান রিন্টুর পিতা, বাঘা উপজেলা শাখার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

গতকাল বৃহস্পতিবার এক শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন