রাজশাহী নগরীতে ৬০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৬০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামী হলো রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তেঁতুলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মোঃ হানিফ(৪৫)। রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করছে আরএমপি।
এরই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, এসআই মোঃ আশরাফুল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কর্ণহার থানার তেঁতুলিয়া দক্ষিণপাড়া এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৩.২০ টায় কর্ণহার থানার তেঁতুলিয়া দক্ষিণপাড়া এলাকা হতে আসামী মোঃ হানিফকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
