মহানগরীতে আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
প্রেস বিজ্ঞপ্তি : আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী নগরীর কয়েকটি জায়গায় বিদ্যুৎ বন্ধ থাকবে। বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো লিঃ রাজশাহী এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ১১ কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছপালা কর্তনের জন্য আগামী বৃহস্পতিবার রাজশাহী রুয়েট ক্যাম্পাস, তালাইমারী, হাদির মোড়, পানির ট্যাংকি, সাধুর মোড়, রামচন্দ্রপুর, নর্দান মোড়, মোন্নাফের মোড়, উপর ভদ্রা, ভদ্রা মোড়, বালিয়াপুকুর এলাকা সমূহে পর্যায়ক্রমে সকাল ৭.৩০ ঘটিকা হইতে দুপুর ১.৩০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িকক এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
