১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নেসকো’র বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ৯:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নেসকো’র বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো লিঃ, রাজশাহী এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, অগ্রনী ব্যাংক (মালোপাড়া ও সাহেব বাজার শাখা), জনতা ব্যাংক (হেতেমখা শাখা) ও এন.সি.সি ব্যাংক আলুপট্টি শাখায় অত্র দপ্তরের রাজস্ব আদায় বন্ধ করা হয়েছে।

গ্রাহকগণকে বিলে উল্লেখিত অনলাইন ব্যাংক সমূহ, অনলাইন বিল পে-সার্ভিস, যেমন: বিকাশ, নগদ, রকেট, জি-পে, নেসকো এ্যাপ এবং দপ্তরের ব্যাংকের উপ-শাখায় বিদ্যুৎ বিল পরিশোধের জন্য অনুরােধ করা হলো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন