১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ৯:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সানোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ী। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রাম এলাকার একটি দোকানের সামনে থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সানোয়ার হোসেন দক্ষিণ মাঝগ্রাম গ্রামের খয়বর হোসেনের ছেলে। সে উপজেলার শিকদারি বাজারে মুদির দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সানোয়ার হোসেন।

মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বন্ধ দোকানের সামনের খুঁটির সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। স্থানীয় লোকজন বলেন সানোয়ার হোসেনের মাথায় সমস্যা ছিল। মাঝে মধ্যে সে পাগলামী করতো। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন