১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে ৪২৫ জন জেলে পেল ভিজিএফ চাল

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ৯:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে ৪২৫ জন জেলে পেল ভিজিএফ চাল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীতে সরকারি নির্দেশনা মোতাবেক মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা ৪২৫ জেলেদের ভিজিএফ (চাল) বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবন চত্ত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে চাল তুলে দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু।

বক্তব্যে প্যানেল মেয়র বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত করছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরীর ৪২৫ জেলের প্রত্যেককে ২০ কেজি করে সর্বমোট ৮ হাজার ৫শ মে. টন চাল বিতরণ করা হচ্ছে।

রাসিকের দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব মোঃ মশিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, পবা, মোঃ মোজাম্মেল হক, ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব, ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন