১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে সম্প্রীতি রক্ষায় মানববন্ধন ও পদযাত্রা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ৯:০২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে সম্প্রীতি রক্ষায় মানববন্ধন ও পদযাত্রা
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : কুমিল্লা ও রংপুরসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ নির্যাতনের প্রতিবাদে ও সম্প্রীতি রক্ষায় রাজশাহীর চারঘাটে মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চারঘাট চারমাথা মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে চারঘাট পদ্মা বড়াল থিয়েটার। এতে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, পিএফজি রাজশাহী জেলার সমন্বয়কারী সাইফুল ইসলাম বাদশা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদর সভাপতি ব্রজহরি দাস, পদ্মা বড়াল থিয়েটারের সভাপতি আবুল কালাম আজাদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার, পদ্মা বড়াল থিয়েটারের সাধারণ সম্পাদক সাজেদুল করিম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন