১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শেখ রাসেল দিবসে সচেতন সোসইটির আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ৮:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শেখ রাসেল দিবসে সচেতন সোসইটির আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত সোমবার সচেতন সোসাইটি চারঘাট এলাকার উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষে চারঘাট পৌরসভা হল রুমে মোঃ মামুনর রশিদ এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন চারঘাট পৌরসভা মেয়র মোঃ একরামূল হক। উক্ত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সচেতন সোসাইটি রাজশাহী‘র উপ-পরিচালক এটিএম শাহ্রিয়ার ইসলাম এবং বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিদ সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিলটন, বঙ্গবন্ধু সৈনিকলীগ বাঘা থানা‘র সাধারন সম্পাদক মোঃ আবু লাহাব, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম।

শেখ রাসেল দিবস জাতীয় দিবস হিসাবে ঘোষনা দেওয়ায় সভার সভাপতি জনাব মোঃ মামুনর রশিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান জন নন্দিত নেত্রী শেখ হাসিনাকে সচেতন সোসইটির পক্ষ থেকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন দেওয়ান আহ্সান হাবিব, মোঃ আঃ রউফ, মোঃ আয়নাল হক, মোঃ শফিকুল ইসলাম, জয়ন্ত কুমার প্রামানিক, মোঃ সাইদুর রহমান,মোঃ জিল্লুর রহমান ও মোসাঃ মালতী আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালন করেন দেওয়ান আঃ মতিন -শাখা ব্যবস্থাপক, সচেতন সোসাইটি হলিদগিাছী শাখা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন