শেখ রাসেল দিবস উপলক্ষে আরডিএ’র আলোচনা সভা ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ৯টায় শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আরডিএ’র সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেক কাটার মাধ্যমে আলোচনা সভা কার্যক্রম শুরু হয়।
আলোচনার শুরুতে শেখ রাসেল এর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেখ রাসেলের জীবনী সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আনুষ্ঠানের মূল আলোচক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোঃ আবুল কাশেম। দোয়া মাহাফিলের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়। আনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আনওয়ার হোসেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
