১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদ শিক্ষক-শিক্ষার্থীদের

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ৭:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদ শিক্ষক-শিক্ষার্থীদের
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের উপর হামলা, দুর্গা প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সনাতনী শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচি পালন শেষে মৌন মিছিল করেন তারা। মানববন্ধনে মানিক রায়ের সঞ্চালনায় শারীরিক শিক্ষা বিভাগের সভাপতি ড. কমল কৃষ্ণ বিশ্বাস বলেন, সাম্প্রতিক যে দাঙ্গা চলেছে সেটা দেশের গভীর ষড়যন্ত্রের একটা অংশ। সরকার ইচ্ছে করলে অপরাধীদের আইনের আওতায় আনতে পারে। যদি হিন্দু সম্প্রদায়ের কোন ব্যক্তি এর সাথে সম্পৃক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কঙ্গনা সরকার বলেন, আমরা ধর্মের মুল বিষয়টা না জেনেই নানান রকম সাম্প্রদায়িক দাঙ্গা বাধাচ্ছি। স্বাধীন দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা ছিল কিন্তু তা আজ বিনষ্ট হয়েছে। কুমিল্লা একটা ঘঠনাকে কেন্দ্র করে কেন সারাদেশের বিভিন্ন স্থানে দাঙ্গা চলছে তার সুষ্ঠ বিচার চাই।
মানববন্ধনে একাধিক শিক্ষার্থী বক্তব্য রাখেন, এসময় উপস্থিত ছিলেন, মাইক্রোবাইলোজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত, সহ প্রায় শতাধিক শিক্ষার্থীরা। এছাড়া বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রী ও ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা। সাম্প্রদায়িক হামলা রুখে দাঁড়াও, উস্কানিদাতাদের গ্রেফতার ও বিচার কর এ দাবিসহ দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপ, মন্দির ও বাড়ি-ঘরে হামলা এবং লুটপাটের সাথে জড়িত সকলকে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন