১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শেখ রাসেলের জন্মদিনে ২০ আদিবাসী কিশোরীকে সাইকেল দিলো জনতা ব্যাংক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ৭:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শেখ রাসেলের জন্মদিনে ২০ আদিবাসী কিশোরীকে সাইকেল দিলো জনতা ব্যাংক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : শেখ রাসেল দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে রাজশাহীতে ২০জন আদিবাসী কিশোরী ছাত্রীকে বাই-সাইকেল উপহার প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগর ভবনে বঙ্গবন্ধু কর্ণার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ছাত্রীদের হাতে বাই-সাইকেল তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, আজ জাতীয়ভাবে সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে জনতা ব্যাংক আদিবাসী কিশোরী ছাত্রীদের বাই-সাইকেল প্রদান করেছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। স্কুলে যাওয়া আসার ক্ষেত্রে সাইকেলটি তাদের অনেক উপকারে লাগবে। অনুষ্ঠানে বক্তব্য দেন জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক অজিত কুমার পাল, রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন ও সচিব মোঃ মশিউর রহমান।

এ সময় জনতা ব্যাংক রাজশাহীর জিএম তাপস কুমার মজুমদার, সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামারুজ্জামান, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুনসহ জনতা ব্যাংকের শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন