১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী মহানগরীতে দেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ৭:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী মহানগরীতে দেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ১১০ লিটার দেশী মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামী হলো রাজশাহী মহানগরীর দামকুড়া থানার মুড়ালিপুর নিচু পাড়া গ্রামের মৃত আঃ সামাদের ছেলে মোঃ মুস্তাকিন আহম্মেদ(৪০) ও মোঃ গোলাম রাব্বানীর ছেলে মোঃ আনোয়ার হোসেন আসিফ(৩০)। পুলিশ জানায়, গতকাল ১৮ অক্টোবর সকাল ৭.৪৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা আঁখ সেন্টার এলাকায় দুই ব্যক্তি দেশী মদ বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সকাল ৮.১৫ টায় কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা আঁখ সেন্টার এলাকা হতে আসামী মোঃ মুস্তাকিন আহম্মেদ ও মোঃ আনোয়ার হোসেন আসিফদ্বয়কে আটক করে। এসময় আসামীদের কাছ থেকে ১১০ লিটার দেশী মদ উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন