১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১, ৯:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্নবিশ্বাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্যোগে এই প্রথম শেখ রাসেল দিবস-২০২১ পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল রোববার সারাদিন ব্যাপী পীরগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিলো- শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনা, শিক্ষার্থীদের ৫ মিনিটের প্রতিযোগীতামুলক বক্তৃতা, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

বাগমারা উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ব্যানবেইজের সহকারী প্রোগ্রামার ইসমোতারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পীরগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ মন্ডল (লিটন), কাচারী কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, দ্বীপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেকুর রহমান, দ্বীপপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, বীরকয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফাতুল্যাহ, বীরকয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও পীরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন