মোহনপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের পিতা মৃত্যুতে প্রেসক্লাবের শোক প্রকাশ
মোহনপুর সংবাদদাতা : মোহনপুরের বারনই নিউজের ব্যুরো চীপ ও মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাফিজুর রহমানের পিতা আব্বাস আলী (আলাল), গতকাল রবিবার সকাল ৫টায় মৌগাছী বাজারে পান বিক্রয় করে যাওয়ার পথে মৌগাছী খয়রার মাঝ পথে ভ্যানের সাথে সিএনজির ধাক্কায় পড়ে গেলে এলাকার লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়ে আত্মীয় স¦জন গুনগ্রাহী রেখে গেছেন। তার জানাজা বাদ মাগরিব মরহুমের যানাজা নিজ বাসভবনের সামনে অনুষ্ঠিত হয়।
পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোহনপুর কেন্দ্রীয় প্রেস ক্লাবের সভাপতি রতন মাস্টার, সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল, সিনিয়র সহ-সভাপতি রিপন আলী, যুগ্ম সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোতাহারুল হাসান সুমন, দপ্তর সম্পাদক সাগর হাসান অভি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরুল কায়েস সিহাব, সদস্য সাইদুর বারি, জুয়েল রানা, মুখলেছুর রহমান।
