পক্ষাঘাতগ্রস্থ সিরাজুল ইসলামকে হুইলচেয়ার দিলেন রাসিক মেয়র
প্রেস বিজ্ঞপ্তি : মহানগরীর ৮নং ওয়ার্ডের সিপাইপাড়া নিবাসী পক্ষাঘাতগ্রস্থ সিরাজুল ইসলামকে হুইল চেয়ার উপহার দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল রবিবার দুপুরে নগর ভবনে তার ছেলে বুলবুল ইসলামের হাতে হুইল চেয়ারটি তুলে দেন মেয়র মহোদয়।
সিরাজুল ইসলামের ছেলে বুলবুল ইসলাম হুইল চেয়ার পেয়ে রাসিক মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, হুইল চেয়ারটি আমার বাবার অনেক উপকারে লাগবে। আমার পরিবারের পক্ষ থেকে মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
