বাসুপাড়ার গোপালপুর পুনঃমিলন সংঘে নুরুলের ফুটবল ও জার্সি প্রদান
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের গোপালপুর পুনঃমিলন যুবসংঘে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ওইক্লাবে ফুটবলসহ জার্সি সেট প্রদান করা করেন। বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নাম সম্বলীত জার্সি সেট উপহার প্রদান করেন তিনি। গতকাল শনিবার বিকেলে গোপালপুর মাদ্রাসা মাঠে সাবেক শিক্ষক ইসমাইল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে গোপালপুর পুনঃমিলন যুবসংঘের ৩০ জন সদস্যের মাঝে একটি ফুটবল ও জার্সি সেট প্রদান করেন।
নুরুল ইসলাম বলেন, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাঠে ফিরাতে চাই। খেলাধুলার সাথে সম্পৃক্ত হলে নানান অপকর্মের হাত থেকে নিজেকে দূরে রাখা যায়। যুব সমাজ সঠিক পথে থাকলে সমাজের উন্নয়ন নিশ্চিত। ইউনিয়নের প্রতিটি ক্লাবে ফুটবল ও জার্সি সেট প্রদান হবে। এরই মধ্যে ৫টি ক্লাবে ফুটবল ও জার্সিসেট প্রদান করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য জয়নাল আবেদীন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরেজ আলী, দপ্তর সম্পাদক আক্কাস আলী,
মহিলা বিষয়ক সম্পাদক নিলুফা ইয়ামিন, সদস্য তাহের আলী, ওয়ার্ড আওয়ামী লীগর সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, জেকের আলী, আশরাফুল ইসলাম, ব্লেসিং এগ্রোভেট ইন্ডাঃ এর আরএসএম জহুরুল হক, উপজেলা যুব লীগের সদস্য সাজ্জাদ হোসেন, যুবনেতা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন কৃষকলগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা সাগর প্রমুখ।
