১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আ’লীগ নেতা রমজান আলীর মৃত্যুতে এমপি এনামুলের শোক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ৭:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আ’লীগ নেতা রমজান আলীর মৃত্যুতে এমপি এনামুলের শোক
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বড় বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রমজান আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

গতকাল শনিবার দুপুরে অসুস্থ জনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। রমজান আলীর বাড়ি বড় বিহানালী ইউনিয়নের হরিনমারা গ্রামে। মৃত্যুকালে সন্তানাদী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। মরহুম রমজান আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন