১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার বাজেট অনুমোদন

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ৬:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার বাজেট অনুমোদন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আয় খাতে ১,৬৯,৪১.১৩১/=টাকা, ব্যয় খাতে ১,৬৬,৮২,৮৪৬/= টাকা ও উদ্বৃত্ত ২,৫৮,২৮৫.৮৮ পয়সার বাজেট ও ২০২০-২১ অর্থ বছরের প্রকৃত আয় ৬১,৫২,৪০৫.৬৩ পয়সা ও প্রকৃত ব্যয় ৫২,০১,২৭৩.৭৫ পঁয়সা অনুমোদন করা হয়। এই বাজেটে খেলাধুলার প্রতি প্রাধান্য দিয়ে সর্বোচ্চ অর্থ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে এই বাজেট সভা অনুষ্টিত হয়। সভাপতি সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবীকে সভার কার্যক্রম শুরু করার অনুরোধ জানালে তিনি গত সভার কার্যবিবরণী সভায় পাট করেন যা অনুমোদিত হয়।

এরপর কোষাধ্যক্ষ মোঃ জিয়া হাসান ইমেল সভাপতির অনুমতিক্রমে সভায় ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ও ২০২০-২১ অর্থ বছরের প্রকৃত আয় ব্যয় উপস্থাপন করেন। এ বিষয়ে সভাপতি উপস্থিত সদস্যগনের মতামত জানতে চাইলে বাজেট সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে মর্মে একমত পোষন করেন ও অনুমোদনের জন্য মতামত ব্যক্ত করেন। এছাড়াও সভায় বক্তব্য দেন পুলিশ সুপার ও সহ-সভাপতি এ বি এম মাসুদ হোসেন বিপিএম(বার). মোঃ ডাবলু সরকার, মোঃ রমজান আলী, মোস্তাক হোসেন, অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শাসসুজ্জামান রতন, নির্বাহী সদস্য মীর তৌফিক আলী ভাদু শেখ আনসারুল হক খিচ্চু, আলী আফতাব তপন, শিরাজী কোয়েল।

এ সময় যুগ্ম-সম্পাদক(প্রশাসন) নাজমীর আহমেদ আমান, যুগ্ম-সম্পাদক(ক্রীড়া) মোঃ রাসেল জামান, মোঃ সিরাজুর রহমান খান, মোঃ মুকিতুজ্জামান জুরাত, মোঃ নজরুল ইসলাম সরকার,মোঃ রোকুনুজ্জামান, মোঃ তৌরিদ আল মাসুদ রনি, মোঃ এশরামুল হক ও জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, রাফিকা খানম ছবি ও মমতাজ মহল উপস্থিত ছিলে। সভা শেষে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ ডাবলু সরকার ও কাউন্সিলার মোঃ রাসেল জামানকে ফুলেল সুভেচ্ছা জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন