১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রামেক হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ছয় জনের মৃত্যু

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১, ৬:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রামেক হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ছয় জনের মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতাল করোনা ইউনিটে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা উপসর্গে পাঁচজন এবং আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন ও পাবনার তিনজন রয়েছেন।

মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ১৩ জন ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৬৭ জন। মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৮০ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন