১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় মহাঅষ্টমীতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন আরএমপি কমিশনার

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ১১:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় মহাঅষ্টমীতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন আরএমপি কমিশনার
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলার শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আরএমপি পুলিশ কমিশনার। গতকাল বুধবার বিকেলে পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রতিটি মন্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করেন। এসময় তিনি মহানগরী পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো. নূরে আলম, পবা থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুম মনির, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান। পবা থানাধীন ৪টি ও এয়ারপোর্ট থানাধীন ১টি পূজা মন্ডপ পরিদর্শন করেন আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

পূজা মন্ডপগুলো হলো- রাজরাজেশ্বরী মন্দির, নীহারিকা মন্দির, নবরুপ মন্দির, তকিপুর কালী মাতা মন্দির, শাহাপাড়া মন্দির। উল্লেখ্য, উপজেলায় এবছর মোট ১৩টি মন্ডপে উৎসবমূখর পরিববেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন