মহাঅষ্টমীর দিনে ডাবলু সরকারের শুভেচ্ছা বিনিময়
প্রেস বিজ্ঞপ্তি : সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল বুধবার মহাঅষ্টমীর দিনে রাজশাহী মহানগরের সকল পূজামণ্ডপের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় তিনি নগরীর ৭৪টি মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, সদস্য সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান সদস্য ও ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সদস্য ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মমতাজ হোসেন,
সদস্য ও ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আশীষ তরু দে সরকার অর্পণ, মাসুদ আহম্মেদ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, নগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জেডু সরকার প্রমুখ।
