১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রুয়েট শাখা ছাত্রলীগের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ১০:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রুয়েট শাখা ছাত্রলীগের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রুয়েট শাখা ছাত্রলীগের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন হিন্দু ধর্মাবলম্বী দরিদ্র পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে রুয়েটে অবস্থিত ক্যাফেটারিয়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কমিটির অন্যতম সদস্য, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেত্রী আনিকা ফারিয়া জামান অর্ণা। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেত্রী অর্ণা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায় দেশে নিরাপদে থাকে। হিন্দু ধর্মাবল্বীদের এই উৎসরকে কেন্দ্র করে একটি চক্র দেশে ষড়যন্ত্র করছে।

সকলকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, করোনা মহামারির মধ্যে সকল দরিদ্র পরিবারের হাতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া উপহার হিসেবে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। এসময় তিনি সকলকে স্বরণ করিয়ে দিয়ে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। পরে তিনি উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী দরিদ্র পরিবারের সদস্যদের হাতে শাড়ি, নারিকেল, চিড়া, মুড়ি, চিনি, গুঁড়সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রুয়েট শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসফাক ইয়াসশির ইপু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পদক চৌধুরী মাহফুজুর রহমান তপু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রুয়েট শাখা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন