১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে করোনার ঝুঁকি নিরসন টিকা গ্রহনে প্রচারাভিযান

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ১০:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে করোনার ঝুঁকি নিরসন টিকা গ্রহনে প্রচারাভিযান
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : ক্যাম্পেইন ফর ভ্যাকসিনেশন ফর রিডিউসিং কোভিড রিস্কস (সিভিআরসিআর) করোনার ঝুঁকি নিরসন টিকা গ্রহনে প্রচারাভিযান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে উপজেলার জয়নগর ইউনিয়নের মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ক্যাম্পেইন ফর ভ্যাকসিনেশন ফর রিডিউসিং কোভিড রিস্কস (সিভিআরসিআর) করোনার ঝুঁকি নিরসন টিকা গ্রহনে প্রচারাভিযান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শমসের আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এএসএম ডা. মো. আব্দুল্লাহ।

উপস্থিত ছিলেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র আঞ্চলিক কর্মকর্তা তাজদীর আহম্মেদ খাঁন, এরিয়া ম্যানেজার জিয়াউর রহমান ও দুর্গাপুর উপজেলা শাখা ব্যবস্থাপক আশরাফুল আলম। অনুষ্ঠানে শিক্ষক, মাওলানা, ইমাম বিভিন্ন পেশার প্রায় তিনশতাধিক জনসাধারনকে স্যানিটাইজার সামগ্রী ও চাবির রিং বিতরন করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন