১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীতে ২ মাদকব্যবসায়ীসহ ২১৬ বোতল অ্যালকোহল উদ্ধার করলো পুলিশ

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ১০:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীতে ২ মাদকব্যবসায়ীসহ ২১৬ বোতল অ্যালকোহল উদ্ধার করলো পুলিশ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিযান পরিচালনা করে ২১৬ বোতল অ্যালকোহলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আরএমপির বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেফতার আসামীরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ফিরোজাবাদ গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে নূর মোহাম্মদ (৫২) ও রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সবুজ (৩৮)। সূত্র মতে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক সিন্ডিকেট তৎপর হয়ে ওঠে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বোয়ালিয়া মডেল থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর দোসর মন্ডলের মোড়ে দৈনিক উপাচার পত্রিকা অফিসের পাশ থেকে ঢাকা মেট্রো-চ-৫১-৪৩৯৪ মাইক্রোবাস জব্দ করে তা তল্লাশী করে।

এসময় মাইক্রোবাসের ভিতর হতে ২১৬ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয় এবং মাদক বহনের অভিযোগে নূর মোহাম্মদ (৫২) ও সবুজকে (৩৮) আটক করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিশ্রিত মদ বানানোর জন্য অ্যালকোহল গুলো সংগ্রহ করেছিলো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন