১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা আ’লীগের নিজস্ব ভবন নির্মাণ কাজ শুরু

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা আ’লীগের নিজস্ব ভবন নির্মাণ কাজ শুরু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা আওয়ামী লীগের নিজ ভবনের নির্মান কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বেজ ঢালাই কাজের উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ। এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রানসহ এনা গ্রুপের কর্মকর্তা ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বাগমারার সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হকের অর্থায়নে শহরের উপকন্ঠে সিটি বাইপাস ডাবতলা সংলগ্ন এলাকায় ১০ কাঠা জায়গা ক্রয় করা হয়। সেখানে তার সার্বিক সহযোগিতায় নির্মান কাজ শুরু হলো। এখানে বহুতল ভবন নির্মাণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন