দুই দরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি : প্রফেশনাল সোস্যাল ওয়ার্কার্স ফাউন্ডেশন (পিএসডব্লিউএফ) দুইজন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করেছে। গতকাল বুধবার পিএসডব্লিউএফ এর উপশহর কার্যালয়ে এর আয়োজন করা হয়। এটি সমাজ সেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রেজিস্ট্রিকৃত সামাজিক কল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠান। তাদের উদ্যোগে বাংলাদেশ জাতীয় কল্যাণ পরিষদ থেকে পাওয়া অর্থে দুইজন দরিদ্র নারীর কর্মসংস্থান এবং আয় বৃদ্ধির লক্ষ্যে ২টি সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সমাজসেবী শাহীন আক্তার রেনী।
সভাপতিত্ব করেন, রাজশাহীর জেনারেল পি.এস.ডব্লিউ.এফ-এর প্রেসিডেন্ট মোজাম্মেল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পি.এস.ডব্লিউ.এফ-এর কর্মকর্তা পিয়ার বকস, খুরশীদা নাসরীন, জায়তুনা খাতুন, মক্কবুল হোসেন, ইদ্রশ আহম্মদ, কামরুজ্জামান, আতিকুল ইসলাম, আতাউর রহমান, সোলাইমান আলী প্রমুখ। উপস্থাপনা করেন, পি.এস.ডব্লিউ.এফ-এর সেক্রেটারি আনসার আলী। সেলাই মেশিন গ্রহন করেন, পবার নাসরিন বেগম ও চারঘাটের জেসমিন।
