১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এমপি আয়েনের রোগমুক্তি কামনায় নওহাটা পৌর আ’লীগ ও অঙ্গসংগঠন

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ১০:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
এমপি আয়েনের রোগমুক্তি কামনায় নওহাটা পৌর আ’লীগ ও অঙ্গসংগঠন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : নওহাটায় পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে রাজশাহী-৩ আসনের সাংসদ ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আয়েন উদ্দিন এর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেলে পবা ভাইয়া স্কুল এন্ড কলেজ হলরুমে এই দোয়ার আয়োজন করা হয়। তিনি গত শনিবার করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত দোয়া মাহফিলে নওহাটা পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউনুস আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ, বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আফসার আলী, রাজশাহী জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রেজওয়ানুল হক পিনু,

নওহাটা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি মো. রেজাউল করিম ও নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল জামাল বাবলু, পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, নওহাটা পৌর মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক খালেদা বেগমসহ সকল ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, তিনি শনিবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় নমুনা সংগ্রহ করা হয়। করোনা রিপোর্ট পজিটিভ আসায় বর্তমানে তিনি নওহাটা বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শরীরে ব্যথা ছাড়া অন্য কোনো উপসর্গ নেই। তিনি ইতোমধ্যে কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন