১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় শারীরিক ব্যায়াম ও খাদ্যাভ্যাস সম্পর্কিত আলোচনাসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ১০:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় শারীরিক ব্যায়াম ও খাদ্যাভ্যাস সম্পর্কিত আলোচনাসভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য শারীরিক ব্যায়াম ও খাদ্যাভ্যাসের উপকারিতা নিয়ে জনশিক্ষা প্রচারণার উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে রাজশাহী সিভিল সার্জন অফিসের উদ্যোগে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মশালার আয়োজন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিস সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. শামসুজ্জামান, পবা উপজেলা মেডিসিন কনসালটেন্ট ডা. মো. আব্দুল বাসেত, পবা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরী, হড়গ্ৰাম ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরী বলেন, ‘বাঁচার জন্য আমাদের প্রতিদিন সঠিকভাবে চলতে হবে। মনে মানসিক চাপ এলে তা থেকে মুক্ত হতে হবে। যদি কেউ বিষণ্নতা থেকে বের হতে না পারে তাহলে তাকে বিভিন্ন রোগে পেয়ে বসবেই। আমাদের সুস্থতার জন্য প্রয়োজন শারীরিক ও মানসিক ফিটনেস। স্বাস্থ্যকর খাদ্য, নিয়মিত ব্যায়াম আর মনকে প্রফুল্ল রাখার মাধ্যমেও সুস্থ থাকা সম্ভব।’ এছাড়াও তিনি আরো বলেন, ‘সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে আমরা কিছু রোগ প্রতিরোধ করতে পারি। নিয়মিত ব্যায়াম, পরিমিত খাদ্য ও রোগের ঝুঁকি সৃষ্টিকারী বিষয়গুলো এড়িয়ে চললে সুস্থ থাকা সম্ভব।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন