বাগমারায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মচমইল থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মাহমুদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামা মাহামুদা, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ জিল্লুর রহমান,
গনিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, বাসুপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার মন্ডল, দ্বীপপুর ইউপি চেয়ারম্যান দুলাল, হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান বিজন সরকার, বড় বিহানলী ইউপি চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সরোয়ার আবুল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ। উক্ত সভায় সভাপতি বলেন, বাগমারায় বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, চলমান শারদীয়া দুর্গোৎসব পালনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।
