১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জনসেবায় বিশেষ অবদানে মহাত্মাগান্ধী অ্যাওয়ার্ড পেলেন ভবানীগঞ্জ কাউন্সিলর সেলিম

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ১০:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জনসেবায় বিশেষ অবদানে মহাত্মাগান্ধী অ্যাওয়ার্ড পেলেন ভবানীগঞ্জ কাউন্সিলর সেলিম
বিজ্ঞাপন

সাবাইহাট থেকে প্রতিনিধি : সমাজের অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগীতায় এগিয়ে এসে সামাজিকতার বিশেষ অবদান রাখার জন্য মহাত্মাগান্ধী অ্যাওয়ার্ড পেয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর সেলিম রেজা। ঢাকায় একটি কনফারেন্সের মাধ্যমে পদকটি প্রদান করা হয় বলে জানা গেছে।

সেলিম রেজা ভবানীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়াডের কাউন্সিলর বলে জানা গেছে। সেলিম রেজা ভবানীগঞ্জ পৌর আ’লীগের ক্রিড়া বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি উপজেলা আ’লীগ যুবলীগের দপ্তর সম্পাদক ও ভবানীগঞ্জ পৌর যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন