১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্ষুদ্রঋণ বিতরণ

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ১০:০২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্ষুদ্রঋণ বিতরণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় দুর্গাপুর উপজেলার ৩১জন দুস্থ মহিলাদের মাঝে ৩ লক্ষ ৭৫ হাজার টাকার ঋণ বিতরন করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ও ঋণগ্রহণকারী দুস্থ অসহায় মহিলাগণ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন