১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ৮৬ মন্দিরে অনুষ্ঠিত হবে দূর্গাপূজা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় ৮৬ মন্দিরে অনুষ্ঠিত হবে দূর্গাপূজা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় আজ সোমবার থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসব। ঢোলের শব্দে মূখরিত হবে পুরো এলাকা। সনাতন ধম্বাবলম্বীদের বাড়ি বাড়ি বিরাজ করছে উৎসবের আমেজ। বছর পর হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ দূর্গোৎসব আরম্ভ হচ্ছে। মন্দিরে মন্দিরে তৈরি করা হয়েছে প্রতিমা। এ বছর উপজেলার ১৬টি ইউনিয়ন আর ২টি পৌরসভায় ছোট বড় মিলে ৮৬টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ব্যক্তি মালিকানায় হবে একটিতে মন্দিরে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেছে বাগমারা থানা পুলিশ। প্রতিটি মন্দিরে সরকারী ভাবে পাঁচশত কেজি করে চাউল দেয়া হয়েছে।

সেই সাথে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্দিরে ২ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ বলেন, প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে মন্দিরের সংখ্যা। দূর্গোৎসব এখন সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে। শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গাপূজা যেন সুসম্পন্ন করতে পারি যে জন্য সকলের সহযোগিতা কামনা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, মন্দিরগুলোতে যেন কোন প্রকার বিশৃঙ্খলা না ঘটে সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। মন্দির কমিটির সদস্যদের পাশাপাশি আইন শৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সর্বদায় তারা বিভিন্ন মন্দির পরিদর্শন করবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন