১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে খাইরুল ইসলাম (২৮) নামের এক যুবক আত্নহত্যা করেছে। গত রোববার দিবাগত রাতে সে নিজ ঘরে তীরের সঙ্গে দড়ির ফাঁস দিয়ে আত্নহত্যা করে। সে তানোর পৌরসভার গুবিরপাড়া গ্রামের লুৎফর রহমানের পুত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,খাইরুল ইসলাম প্রতিদিন রাতে মাদক সেবন করে স্ত্রীকে নির্যাতন করতেন। গত রোববার দিবাগত রাতে সে স্ত্রীকে নির্যাতন শুরু করলে স্ত্রী পালিয়ে চাচা শাশুড়ির ঘরে চলে যায়।

পরে রাত ৩টার দিকে তার স্ত্রী জানালে দিয়ে দেখতে পায় সে ঘরের মধ্যে গলাই দড়ি ঝুলন্ত অবস্থায় রয়েছে।এ সময় স্বজনেরা ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে তানোর স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, পরিবার বা কোথাও থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই বিষয়ে থানায় একটি ইউডি করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন