১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবিতে সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে আবাসিক ভবনের নির্মাণ শুরু

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ১১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাবিতে সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে আবাসিক ভবনের নির্মাণ শুরু
বিজ্ঞাপন

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকদের জন্য ১০তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয় পশ্চিম আবাসিক এলাকায় এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। প্রায় ১৪ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হবে। ভবনের নিচ তলায় গাড়ী পার্কিং এবং উপরের নয়টি তলার প্রতিটিতে ৭৬৫ বর্গফুট বিশিষ্ট চারটি ইউনিট থাকবে। এর প্রতি ইউনিটে দুটি কক্ষ, দুটি টয়লেট, রান্নাঘর, ডাইনিং ও ড্রয়িং রুম থাকবে। ২০২২ সালের জুন মাসে ভবনের নির্মাণ কাজ শেষ হবে বলে সময় নির্ধারণ করা হয়েছে।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) লিয়াকত আলী, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহরিয়ার জামান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন