১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আমার বাংলাদেশ ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ কর্মসূচি

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ১১:০২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আমার বাংলাদেশ ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ কর্মসূচি
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় স্বেচ্ছাসেবী, অলাভজনক, অরাজনৈতিক আমার বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল রবিবার বেলঘরিয়া হাট ফাযিল মাদ্রাসা চত্বরে সুপারি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। আমার বাংলাদেশ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডঃ ইমরান চৌধুরী এবং নির্বাহী সদস্য আলমগীর কবীর এর নির্দেশনায় আমার বাংলাদেশ ফাউন্ডেশন বাগমারা উপজেলা শাখার ক্যাপ্টেন নুর কুতুবুল আলম বৃক্ষরোপন কর্মসূচি পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বেলঘরিয়া হাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মোস্তফা আল আমীন, প্রভাষক আবুল কালাম, মাওলানা মফিজ উদ্দিন, অফিস সহকারী জেকের আলী, দপ্তরী গোলাম রাব্বানী। সহযোগিতায় ছিলেন টিমলিডার সাজু মাহমুদ, শিমুল খান সজীব, স্বেচ্ছাসেবক ছেফাতুল্যা, শুভ প্রমুখ। উল্লেখ্য সংস্থাটি বিগত শীত মৌসুমে অর্ধশত শীতার্তকে শীতবস্ত্র, ঈদুল ফিতরে লাচ্ছা সেমাই, দুধ, চিনি, চাউল, ডাল,আলুসহ খাদ্য সামগ্রী অসহায় নারী-পুরুষের হাতে তুলে দেয়। আগামীতেও এ ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন