১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠানের ফি মওকুফের দাবি

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ১১:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠানের ফি মওকুফের দাবি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের সেশন চার্জ ও বকেয়া বেতনসহ অন্যান্য ফি মওকুফের দাবি জানানো হয়েছে। গতকাল রবিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক স্মারকলিপিতে এ দাবি জানায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। সংগঠনটির সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা স্বাক্ষরিত এ স্মারকলিপি রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, করোনার প্রকোপের কারনে ২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ ছিল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। সংক্রমণ না কমায় দেশজুড়ে জারি করা হয় লকডাউন। ফলে কর্মহীন হয়ে পড়েন হাজারো মানুষ। উপার্জনের পথ হারিয়ে সংসার চালানোই বড় দায় হয়ে যায়। কিন্ত বিভিন্ন স্কুল কলেজ থেকে সেশন ফি-সহ বিভিন্ন টাকার জন্য চাপ দেয়া হয় অভিভাবকদের। যা তাদের জন্য খুবই কষ্টসাধ্য। পরিস্থিতি বিবেচনায় এ সকল ফি মওকুফের জন্য সরকার প্রধানের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের দাবিও জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন