১৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অবশেষে শুটিংয়ে নামছেন পরীমণি

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ১০:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
অবশেষে শুটিংয়ে নামছেন পরীমণি
বিজ্ঞাপন

এফএনএস : গত কিছুদিন নানাধরনের বৈরি আবহাওয়ায় পার করেছেন চলচ্চিত্র ‘গুনিন’র প্রধান দুই চরিত্র পরীমণি ও শরিফুল রাজ। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় থেকে বেঁচে ফিরেছেন রাজ। প্রায় সুস্থ হয়েছেন তিনি, ডান হাতে এখনও চোট রয়েছে খানিক। আর মামলা-মোকদ্দমায় জেরবার অবস্থা পরীর। সোমবার থেকে শুটিংয়ে নামছেন তিনি। গত আগস্টের প্রথম সপ্তাহে মাদক মামলায় গ্রেফতারের পর আর শুটিং করেননি এই তারকা। তাই ভক্তরাও অপেক্ষা করছেন তার এই ফেরার পথে। এদিকে সোমশুরু হচ্ছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘গুনিন’র কাজ। কাজ হবে ঢাকার বাইরে, ব্রাক্ষণবাড়িয়া হয়ে মানিকগঞ্জে।

এতে প্রথম দিন থেকেই অংশ নেওয়ার কথা রয়েছে শরিফুল রাজ ও পরীমণির। যদিও এসব তথ্য গোপন রাখতে চান ‘মনপুরা’খ্যাত এই নির্মাতা। গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমরা শুটিং স্পটে রোববার এসেছি। সোমবার থেকে শুটিং শুরু। তবে জায়গার নামটা গোপন রাখতে চাই। কারণ যেখানে শুটিং করবো, সেখানে ইতোমধ্যেই বাজার জমে গেছে। মানুষ ভিড় করছেন। সকালে প্রশাসন দিয়ে সেই বাজার ভাঙা হয়েছে। জানি না কাল কী হবে!’ জানা যায়, প্রথম লটে টানা পাঁচ দিন শুটিং হবে ব্রক্ষণবাড়িয়ায়। এরপর লোকেশন পরিবর্তন করে ‘গুনিন’ টিম যাবে মানিকগঞ্জ।

সেখানে আরও ১৫ দিন কাজ চলবে। ‘গুনিন’ সিনেমায় পরীমণি-শরিফুল রাজ ছাড়াও আছেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালামসহ অনেকে। এদিকে, ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর এই প্রথম একসঙ্গে সামনে এলেন পরীমণি ও শরিফুল রাজ। হয়েছে অল্প বিস্তর ফটোশুট। পরী তার ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে রয়েছেন নির্মাতা সেলিমও। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘একটু ঝড় বৃষ্টি’!

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন