সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

গর্ভপাত নিয়ে মুখ খুললেন সামান্থা

Paris
Update : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

এফএনএস : ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। সম্প্রতি অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। এদিকে কেন সামান্থার ডিভোর্স হলো এ নিয়ে নানা গুঞ্জন উড়ছে। এমনকি এই অভিনেত্রী গর্ভপাত করেছেন বলেও খবর চাউর হয়েছে। তবে সকল গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সামন্থা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘ব্যক্তিগত সংকটের সময় আপনাদের কষ্ট আমাকে আবেগাপ্লুত করেছে। আমার জন্য সহানুভূতি, উদ্বেগ দেখানো এবং আমাকে নিয়ে যে মিথ্যা গুঞ্জন ছড়াচ্ছে তা প্রতিহত করার জন্য সবাইকে ধন্যবাদ। তারা বলছে, আমার অন্য কারো সঙ্গে সম্পর্ক রয়েছে, বাচ্চা নিতে চাইনি, সুযোগ সন্ধানী, আর এখন বলছে আমি গর্ভপাত করিয়েছি।’

ডিভোর্সের পর নিজেকে সামলে ওঠার সময় চেয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘ডিভোর্স খুবই কষ্টদায়ক একটি ব্যাপার। আমাকে এটি থেকে সেরে ওঠার সময় দিন। আমাকে প্রতিনিয়ত ব্যক্তিগত বিষয়ে আক্রমণ করা হচ্ছে। কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, আমি এগুলো কখনো মেনে নিবো না এবং আমাকে ভাঙার জন্য যা করছে তা সফল হতে দিবো না।’ ২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি।

২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গত ২ অক্টোবর মাইক্রোব্লগিং সাইট টুইটারে ডিভোর্সের ঘোষণা দিয়ে নাগা একটি বিবৃতিতে লেখেন, ‘অনেক আলোচনা ও চিন্তার পর সামান্থা ও আমি স্বামী স্ত্রী হিসেবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা সৌভাগ্যবান যে আমাদের এক দশকের বেশি বন্ধুত্ব, যা আমাদের সম্পর্কের মূল বিষয় ছিল। আশা করছি এটিই আমাদের বন্ধন টিকিয়ে রাখবে।’ এই অভিনেতা আরো লেখেন, ‘এই কঠিন সময়ে সহযোগিতার ও প্রাইভেসি দেওয়ার জন্য আমাদের ভক্ত, শুভাকাক্সক্ষী ও মিডিয়াকে ধন্যবাদ। আমাদের এগিয়ে যেতে হবে।’ সামান্থাও ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই বিবৃতি পোস্ট করেন।


আরোও অন্যান্য খবর
Paris