১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে নবাগত আইনজীবীদের সংবর্ধনা

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ১০:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে নবাগত আইনজীবীদের সংবর্ধনা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী এ্যাডভোকেট বারের নবাগত আইনজীবীদের সংবর্ধনা-২০২১ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর লোটাস কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাসিক মেয়র নবীন আইনজীবীদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে তাদের বরণ করেন নেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ রাজশাহীতের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাড. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে রাজশাহী জেলা দায়রা জজ আদালের পিপি এ্যাড. মোজাফফর হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, সাবেক জিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোসাব্বেরুল ইসলাম উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন এ্যাড. মাজেদুর ইসলাম শিবলী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন