১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদস্যদের মাঝে উপহার

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ১০:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদস্যদের মাঝে উপহার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পুলিশের উদ্দ্যেগে গতকাল শনিবার সকালে পুলিশ লাইন্স ড্রিলসেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলায় পুলিশে কর্মরত সনাতন ধর্মাবলম্বী পুলিশ সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এই উপহার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।

এর আগে পুলিশ সুপার মাসুদ হোসেন উপস্থিত সকলকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে দুর্গাপূজা উৎসব পালন করার আহবান জানান। এ সময় জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন